কেন আমাদের নির্বাচন করবেন?
দেখুন কেন আমরা সেরা ।



মেয়র এর শুভেচ্ছা বাণী
বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে বিশ্ব আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই আধুনিক যুগে শিক্ষা ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো স্বাস্থ্য ও চিকিৎসা সেবা, আর এই সেবা নিশ্চিত করতে প্রয়োজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও মেডিকেল টেকনোলজিস্ট কিন্তু যা এখনো অপর্যাপ্ত। এই বাস্তবতা উপলব্ধি করেই বন্দর নগরী ও বিভাগীয় শহর চট্টগ্রামের প্রাণকেন্দ্র ফিরিঙ্গী বাজারে ২০০৩ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত ‘ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে” মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুল স্থাপন করা হয়েছে।
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ, আধুনিক ল্যাব সুবিধা এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর দিকনির্দেশনায় এই প্রতিষ্ঠান দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও মেডিকেল টেকনোলজিস্ট তৈরি করে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও সুস্থ জাতি গঠনে অবদান রাখার প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাবে।
এই শুভ কামনায়
ডা. শাহাদাত হোসেন
মেয়র
চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এর শুভেচ্ছা বাণী
বাংলাদেশে জনসংখ্যার তুলনায় প্রশিক্ষিত ও দক্ষ চিকিৎসা সেবা প্রদানকারী জনবলের সংখ্যা এখনো সীমিত। সারা দেশে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ও বেসরকারি উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি হেলথ সেন্টার, ক্লিনিক, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু সেই তুলনায় দক্ষ ও প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল টেকনোলজিস্টের যথেষ্ট অভাব রয়েছে।
এই অভাব পূরণের লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত “ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড MATS” দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছে। আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সের আওতায় চাহিদা অনুযায়ী অত্যাধুনিক শিক্ষা পদ্ধতির মাধ্যমে কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কাজ করবে ও নিজেরা স্বাবলম্বী হতে পারবে।
আমি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবন কামনা করি।
ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা
চট্টগ্রাম সিটি কর্পোরেশন।


অধ্যক্ষ এর শুভেচ্ছা বাণী
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও মেডিকেল টেকনোলজিস্ট বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার অপরিহার্য দুটি অংশ। প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে রোগ নির্ণয় ও প্রযুক্তিগত সেবা প্রদানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সরকার কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসেবা সম্প্রসারণে কাজ করছে, তবে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের ঘাটতি এখনো রয়ে গেছে।
এই প্রয়োজন পূরণের লক্ষ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত “ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি অ্যান্ড MATS” আধুনিক পাঠ্যক্রম, উন্নত ল্যাব সুবিধা ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করে যাচ্ছে।
আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে ওঠা প্রতিটি শিক্ষার্থী একদিন দেশের স্বাস্থ্যসেবার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা একটি সুস্থ, দক্ষ ও উন্নত বাংলাদেশ গঠনের পথে এগিয়ে চলব।
শুভ কামনায়
ডাঃ শাহানাজ আক্তার
অধ্যক্ষ
ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি এন্ড ম্যাটস্
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক প্রতিষ্ঠীত ও পরিচালিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত।

বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ কর্তৃক অধিভূক্ত ও নিবন্ধিত।






